নির্বাচিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নির্বাচিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফাইভার মার্কেটপ্লেস, অনলাইন আরনিং শুরু হোক আজ থেকেই

ফাইভার মার্কেটপ্লেস, অনলাইন আরনিং শুরু হোক আজ থেকেই
ফাইভার নামে একটা মার্কেটপ্লেস আছে আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। আজ আমি এই ফাইভার মার্কেটপ্লেস নিয়ে কিছু বলবো। এখন প্রশ্ন আসতে পারে, সবাই কাজ নিয়ে বলে কিন্তু আমি মার্কেটপ্লেস নিয়ে বলবো কেন? কারণ, ফাইভার হতে পারে আপনার দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের সারথী। আমরা অনেকেই অনেক কাজ জানি কিন্তু মার্কেটপ্লেস সম্পর্কে না জানার কারনে কাজ করতে পারিনা। তাই আমি মনে করি কাজ জানা যতটা জরুরি মার্কেটপ্লেস সম্পর্কে জানাটাও ততটা জরুরি। আর ফাইভার সম্পর্কে বলবো কারণ এখানে অনেক ছোট ছোট কাজ করে আপনি অনেক আয় করতে পারেন। এখানে অনেকেই শুধুমাত্র ইমেজ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে অনেক টাকা আয় করেন। ধারাবাহিকভাবে আমি ফাইভার নিয়ে বিস্তারিত লিখবো। আজ থাকছে তার প্রথম পর্ব………

ফাইভার মার্কেটপ্লেস, অনলাইন আরনিং শুরু হোক আজ থেকেই


কি কি থাকবেঃ

১. ফাইভার মার্কেটপ্লেস (www.fiverr.com) সম্পর্কে বিস্তারিত ধারণা।
২. ফাইভারে একাউন্ট তৈরি ও গিগ বানানো । (যদিও আমার মনে হয় এটা দেখানোর কোন দরকার নেই। আমরা সবাই একাউন্ট তৈরি করতে পারি। এটা দেখাবো কি দেখাবো না সেটা আপনার ঠিক করবেন)
৩. শেষে থাকবে ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কিছু অব্যর্থ টিপস।

আজ আমি ফাইভার মার্কেটপ্লেস নিয়ে ধারণা দিতে চেষ্টা করব। ফাইভার মার্কেটপ্লেসকে আমরা অনেকেই জেনে বা না উপেক্ষা করি। আজ আমি বলবো ফাইভারকে উপেক্ষা করার কারণ এবং কেন আমদের ফাইভারকে উপেক্ষা করা উচিত নয়।

উপেক্ষার কারণঃ

১. ফাইভার সম্পর্কে সঠিক ধারণার অভাব ।
২. ফাইভারকে শুধু $5 এর মার্কেটপ্লেস ভেবে ভুল করা ।

কেন উপেক্ষা করা উচিত নয়ঃ

১. আমি মনে করি ফাইভার হতে অনেকের বিশেষ করে নতুনদের স্বপ্ন পূরণের এবং আত্মবিশ্বাসী হওয়ার মার্কেটপ্লেস। এখানে অনেক সুযোগ আছে নতুনদের কাজ পাওয়ার । এখানে বিক্রি হয়না এমন কোন কাজ বোধহয় আমরা করি না। আপনি যা ভাল পারেন তা দিয়েই এখানে শুরু করতে পারেন।

২. ফাইভারের স্লোগান ৫ ডলারের হলেও ফাইভার আসলে শুধু ৫ ডলারের নয়। আসল সত্যি হচ্ছে ফাইভা্রে ৫ ডলারের নিচে কোন কাজ নেই।

৩. ফাইভারে বিড করার কোন ঝামেলা নেই তাই বিড করা নিয়ে নতুনদের যে ভয় সেটা থাকছে না। তাছাড়া বিড করার জন্য সময়টাও আপনার ব্যয় হচ্ছে না।

৪. এখানে আপনার বায়ারকে খুজতে হবে না, বায়ার আপনাকে খুজে নিবে। ঠিক বাসায় "টু-লেট" বিজ্ঞাপন দেওয়ার মত। যার বাসা ভাড়া দরকার বাকিটা সেই বুজবে।

৫. ফাইভারের ফিল্টারিং এমনভাবে করা যাতে থাকছে সবার জন্য সমান সুযোগ।

৬. এখানে বিড করার কোন পথ না থাকলেও আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন যা এক প্রকার বিড বলার যায়। তারমানে হচ্ছে এখানে দুই ধরণের পথই খোলা থাকছে আপনার জন্য।

৭. ফাইভারে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। যদি অধিকাংশ কাজই ছোট ছোট কিন্তু ভুলে যাবেন না ছোট ছোট বালুকণা দিয়েই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে।

এমন আরও অনেক কারণ আছে যা আপনার স্বপ্ন পূরণের পথে আপনাকে একধাপ এগিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। ক্ষেত্র তৈরি, সামনে অপার সম্ভাবণা কিন্তু আপনি প্রস্তুত তো? যে কোন ক্ষেত্রে সফল হওয়ার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই। ফ্রিলান্সিং ও এর বাইরে নয়। হতাশ না হয়ে এগিয়ে যান, সফলতা আসবেই। আপনার সফলতার পিছনে আপনি ছাড়া আর কোন প্রতিবন্ধকতা নেই। আপনার স্বদিচ্ছা এবং পরশ্রমই আপনাকে এনে দিতে পারে কাঙ্খিত সাফল্য। তাই এগিয়ে যান।

অনেক কিছুই হয়তো বলা হয়নি যা বলা দরকার ছিল। আশা করি পরের পর্বে আসবে। এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করেন অথবা আমার সাথে সরাসরি ফেইসবুকে যোগাযোগ করতে পারেন। ফেইসবুকে আমি

যারা ডাটা এন্ট্রি’র কাজ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য

যারা ডাটা এন্ট্রি’র কাজ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য
অনেকে বলে ভাই আপনি তো অনলাইনে ডাটা এন্ট্রি'র কাজ করেন, আমাকে একটু শিখিয়ে দিন না! কেউ কেউ হঠাৎ কোন একদিন দেখা হলে বলে বসে, ভাই আপনি তো আমাকে ডাটা এন্ট্রি'র কাজ'টা শেখালেন না! অনেক বন্ধু দুর থেকে ফোন করে বলে, দোস্ত শিখিয়ে দে-না তোর ডাটা এন্ট্রি'র কাজ'টা আমিও কিছু ইনকাম করি! এ ধরনের অনেক কথা নিয়মিত শুনতে হয় আমাকে, কারণ আমি অনলাইন ফ্রিল্যান্সিং করে চার বছরের বেশি সময় যাবৎ ডাটা এন্ট্রি ও ওয়েব রিসার্চ এর কাজ করছি, এবং ভাল একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছি। ঐ ধরনের প্রশ্ন শুনে কি উত্তর দিব খুজে পাই না, উল্টো বিব্রত হই কিংবা সরাসরি কোন উত্তর দিতে না পেরে নিজেই আহম্মক হয়ে যাই। তাই বেশ কিছুদিন থেকে চিন্তা করছিলাম, যারা এ ধরনের প্রশ্ন করে বা যাদের এ ধরনের প্রশ্ন আছে তাদের জন্য কিছু উত্তর তৈরী করতে। সে কারনেই আমি তাদের জন্য একটি ভিডিও টিউটরিয়াল তৈরী করেছি।

যারা ডাটা এন্ট্রি’র কাজ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য


ভিডিওটিতে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করেছি, কি কি বিষয় শিখলে আপনি ডাটা এন্ট্রি'র কাজ করতে পারবেন। অর্থাৎ ডাটা এন্ট্রি'র কাজ করতে হলে আপনাকে কি কি শিখতে হবে, কি কি যোগ্যতা অর্জন করতে হবে ইত্যাদি। আশাকরি মনোযোগ সহকারে ভিডিও টি দেখলে ও কথাগুলো শুনলে ডাটা এন্ট্রি'র কাজ সম্পর্কে একটি ভাল ধারণা আপনারা পাবেন। ভিডিওঃ http://youtu.be/HLwXfKigYVw

সেই সাথে একটি কথা মনে রাখবেন, আপনার মনের ভিতর প্রশ্ন তৈরী করতে হবে, অর্থাৎ জানার চেষ্টা করতে হবে, শেখার আগ্রহ তৈরী করতে হবে, প্রশ্ন করে উত্তর পাওয়ার চেষ্টা করতে হবে। তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। ভিডিও'টি দেখে মনে কোন প্রশ্ন জাগলে, মন্তব্য করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।

লেখকঃ আব্দুল ওয়াদুদ
লেখাটি প্রথম প্রকাশঃ টেক প্যাঁচাল ব্লগে

দুইটি পেইড Call Blocker এপ্স ডাউনলোড করে নিন [লেটেষ্ট]

দুইটি পেইড Call Blocker এপ্স ডাউনলোড করে নিন [লেটেষ্ট]
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটি গুরুত্বপূর্ণ্য এন্ড্রয়েড এপ্স। আশা করি এই এপ্স দুইটি আপনাদের অনেক উপকৃত করবে। এই এপ্স গুলো দিয়ে আপনি সহজেই বিরক্তকারী কলারদের ব্লক করে রাখতে পারবেন। যারা মনে মনে এতো দিন এই এপ্সটি খুজছিলেন, আজকে তাদের জন্য নিয়ে আসলাম।


যারা মোবাইল ফোন ব্যবহার করেন, তারা অপরিচিত নাম্বার বা বিরক্তকারী কলারদের সম্মুখীন হন না এ কথা বললে মানতে পারবো না। কম বেশী সবাই বিরক্তকারী কলারদের ভুক্তভূগি। তবে এই যন্ত্রনা থেকে মুক্তি পাওয়ার একটি রাস্তা আছে আর সেটি হল কল ব্লক (Call Block)। সব মোবাইল অপারেটরদের এটি একটি পেইড সার্ভিস। তবে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা একটি এপ্স ব্যবহার করে এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারেন। আর এই এপ্সটি হল Extreme Call Blocker আর Calls Blacklist PRO যদিও এপ্স দুইটি পেইড এপ্স। তবে সমস্যা নেই। আপনি এই এপ্সটি ফ্রীই ডাউনলোড করতে পারবেন।




 Extreme Call Blocker

এই এপ্সটি দিয়ে ভয়েস মেইল সহ, কল ব্লক এবং ম্যাসেজ ব্লক করে রাখা যায়। তাছাড়া এই এপ্সটি এন্ড্রয়েড ললিপপ ডিভাইসেও কাজ করে। নতুন আপডেটে এই এপ্সটিতে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। তাহলে দেখে নেই এই এপ্সটির কিছু ফিচারঃ


Features: 
  • Password protected
  • Backup/Restore to/from SD card or Dropbox cloud service, won't lose your numbers and messages when you uninstall and reinstall , or switch phones.
  • Option to automatically erase all blocked calls from your phone's call log, all blocking events are saved in the app's blocking history log, and can be emailed out from the phone.
Support five ways to block a call:
  • Send to voice mail: no screen flash if number is also in your contact
  • Answer-and-hang up: prevent the caller from leaving you any voice mail, no voice mail and no miss call notification.
  • Mute the ring only: caller will hear the normal ring and then voice mail, you hear nothing.
  • Block outgoing calls: Ideal if you give the phone to kids and don't want them to call numbers you don't want them to call.
  • Allow call to ring but no access to voice mail.

Extreme Call Blocker


এপ্স সম্পর্কেঃ

শেষ আপডেটঃ April 21, 2015
সাইজঃ 1.1 MB
বর্তমান ভার্সনঃ 30.8.10
ফাইলের ধরণঃ APK

ডাউনলোড


Calls Blacklist PRO

এই এপ্সটির মাধ্যমে আপনি কল এবং ম্যাসেজ দুইটিই ব্লক করতে পারবেন। তাছাড়া আপনি সহজেই এই এপ্সটির মাধ্যমে একটি ব্যকলিষ্ট তৈরী করতে পারবেন। 

Features:
  • Numbers blacklist (blocking incoming calls and SMS).
  • Blocked calls and SMS journal.
  • Blocking anonymous (private) numbers.
  • Blocking all incoming calls.
  • Blocking all incoming SMS.
  • Notification of blocked calls and SMS (can be disabled in the settings).
Calls Blacklist PROCalls Blacklist PRO


এপ্স সম্পর্কেঃ

শেষ আপডেটঃ April 13, 2015
সাইজঃ 0.5 MB
বর্তমান ভার্সনঃ 2.10.15
ফাইলের ধরণঃ APK

ডাউনলোড


ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য। যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।